শিক্ষার্থীদের সেশনজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেশনজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে মে দিবস, শবে কদর, জুমাতুল বিদা এবং ঈদুল ফিতরের ছুটি বহাল রেখে আগামী ২৭ এপ্রিল থেকে ০৭ মে পর্যন্ত মোট ১১দিন ক্লাস ছুটি নির্ধারণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.