সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করে।
এসময় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, "এই মূহুর্তে শাবি উপাচার্যের পদত্যাগ 'শিক্ষার্থীদের প্রাণের দাবি'। অতিদ্রুত তিনি পদত্যাগ না করলে ছাত্রদল ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে উত্তাল আন্দোলন গড়ে তুলবে বলে।"
কলমকথা/সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.