ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে '১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড'। আজ শুক্রবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে ঢাবির ফলিত গণিত বিভাগ, বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপাচার্য বলেন, গণিত হচ্ছে সকল বিজ্ঞানের ভাষা। শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করতে এ আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে। পরে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.