সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে অসামান্য ফলাফল অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিনে কর্মরত মো.জাবেদ।
সে এবছর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫.০০ অর্জন করেছে।
জানা যায়, অদম্য মেধাবী জাবেদ ইতোপূর্বে জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫.০০ অর্জন করেছে এবং বোর্ড সাধারণ মেধাবৃত্তি লাভ করেছে। তার এ অসামান্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজয় একাত্তর হলের সাধারণ শিক্ষার্থীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.