ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন 'নীল দল'। ১০টি অনুষদের মধ্যে সবটিতেই জয় পায় তারা। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি এবং বাকি আটটিতে ভোটের মাধ্যমে জয় পায় আওয়ামীপন্থী শিক্ষকরা।
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর দুইটার দিকে ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মমতাজ উদ্দিন আহমেদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.