ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থী তুষ্টির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সম্প্রতি ময়নাতদন্তের প্রতিবেদন দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। প্রতিবেদনে মাথায় আঘাত পেয়ে সামান্য রক্তক্ষরণ হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে লালবাগ থানার পুলিশ জানায়, গত বছরের জুন মাসে পুরান ঢাকায় আজিমপুর স্টাফ কোয়ার্টারের ভাড়া বাসায় অস্বাভাবিকভাবে মৃত্যু হয় এই শিক্ষার্থীর।
এ ঘটনায় দীর্ঘ সাত মাস পরে ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কতৃপক্ষ। মৃত্যুর শতভাগ কারণ নিশ্চিত না হওয়ায় পুনরায় তদন্ত করবে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.