
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজয় দিবস স্মরনে অন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল(৯.০০ টা) থেকে এই কনটেস্ট শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান, সিএসই অনুষদের ডিন প্রফেসর মোঃ মেহেদি ইসলাম, সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর আদিবা মাহজাবিন নিতু সহ সিএসই অনুষদের অন্যান্য শিক্ষকমন্ডলী।
কন্টেস্টে ৯ টি প্রবলেম সলভ করে প্রথমস্থান অর্জন করে টিম HSTU_TREENTY | ৭ টি প্রবলেম সলভ করে প্রথম রানার আপ অর্জন করে টিম WRONG_SUBMISSION | ৫ টি প্রবলেম সলভ করে দ্বিতীয় রানার আপ অর্জন করে দুটি টিম HSTU_Last TeaM) এবং Tech_pro।
অনুষ্ঠানে উপস্থিত হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম.কামরুজ্জামান বলেন," আমি ধন্যবাদ জানাচ্ছি সিএসই ডিপার্টমেন্টকে, মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করেছে। এত চমৎকার কনটেস্ট আমাদের শিক্ষার্থীদের মেধার বিচ্ছুরণ ও সৃজনশীলতাকে আরও বৃদ্ধি করবে।আশা করি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আগামীতে সিএসই ফ্যাকাল্টি আরও এরকম নানাবিধ কর্মসূচি প্রনয়ন করবে।কারন,তত্ত্বীয় জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ ছাড়া দক্ষ মানবসম্পদ গঠন একেবারেই অসম্ভব।জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা মেধার সাক্ষর রাখবে এই আশাবাদ ব্যক্ত করি। "
উল্লেখ্য, কন্টেস্টটিতে ১৮, ১৯, ২০ এবং ২১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে মোট ২৪ টি টিম অংশগ্রহণ করেছিল এবং ১০ টি সমস্যা ছিল। সিএসই বিভাগের শিক্ষকমন্ডলী ও প্রোগ্রামমার’স এরেনার সহযোগিতায় কন্টেস্টটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে |
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.