নতুন বছরে নতুন রুটিনে ক্লাস হবে বলে তা ঠিক করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। সোমবার (৩ জানুয়ারি) অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলামের সই করা এক অফিস আদেশে নতুন বছরের রুটিন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস অনুষ্ঠিত হবে। দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস হবে। এ ছাড়াও অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুইদিন তিন বিষয়ের ক্লাস নেওয়া হবে।
পাশাপাশি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন তিনটি বিষয়ের ক্লাস নেওয়া হবে। নতুন রুটিনে এবতেদায়ী শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুসারে পরিচালনা করার কথা জানানো হয়। অফিস আদেশে আরো জানানো হয়েছে প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চালু রাখবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.