নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের নতুন বই সময়মতো পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, সম্প্রতি পাঠ্যবইয়ে ভুল নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুলগুলো যেমন ছিল সেগুলো একেবারে শুধরে ফেলা কোন সমস্যার বিষয় না। যিনি মামলা করেছেন তিনি হয়তো একগুচ্ছ শব্দের কথা বলেছেন যেগুলো শুদ্ধ করা উচিত ছিল।
তবে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যে একেবারেই ভুল তা নয়। কিন্তু তারপরেও যদি সংশোধনের সুযোগ থাকলে অবশ্যই সেগুলো সংশোধন করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.