পড়াশোনার বাইরে উপার্জনের রাস্তা খুঁজতে যৌনকর্মী হিসাবে কাজ করছেন ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরাই।
কেউ আবার অনলাইনে সঙ্গী হচ্ছেন অপরিচিত পুরুষদের। এই গোটা প্রক্রিয়ায় কীভাবে নিরাপদ থাকতে হবে, তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কীভাবে এই গোটা প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যায়, সে বিষয়ে চেষ্টা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী মিশেল ডোনিলান অবশ্য বলেন, এভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে এই কোর্স আয়োজন করা যায় না। শিক্ষার্থীরা যৌনকর্মী হয়ে উঠলে, তা আটকানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের।
যৌনতা বিক্রি করার বিষয়টিকে স্বাভাবিক করে তোলার মানে হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হওয়া ঝুঁকিপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন একটি বিষয় নিয়ে পরামর্শ দেয়ার জন্য কর্মশালা আয়োজন করা একেবারেই উচিত নয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.