পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রমের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর নায়েম মিলনায়তনে ২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুলে ভর্তির জন্য অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। এরমধ্যে অনৈতিক বিষয়ও জড়িয়ে যায়। অনেক তদবির আসে। এজন্য আমরা লটারির ব্যবস্থার কথা চিন্তা করি। অধিকাংশই এ ব্যবস্থায় খুশি। এর ফলে কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে। এ ব্যবস্থা প্রতিবছর চালু থাকবে। এটিকে আরও কীভাবে ভালো করা যায় সেটাও ভাবছি।
দেশের সব প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এর আওতায় নিয়ে আসা হবে। সচিব মাহবুব হোসেন বলেন, আমাদের শিক্ষা পরিবারের অনন্য দিন। দীর্ঘদিনে ধরে অস্বস্তি ছিল ভর্তি কার্যক্রম নিয়ে। ভর্তি নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। গত বছর সরকারি স্কুলে লটারির মাধ্যমে কার্যক্রম শুরু করি। এ বছর প্রথম বারের মতো বেসরকারি স্কুলে শুরু হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.