সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চালবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
এর আগে আগামীকাল রবিবার থেকে বার্ষিক শীতকালীন ছুটি শুরু হবার কথা ছিল। এর একদিন আগে শনিবার প্রাথমিকের বিভাগীয় উপ-পরিচালকরা প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন ক্লাস যেতে।
তিনি বলেন, যেহেতু এ বিষয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তাই এখনই আমরা একটি সার্কুলার জারি করছি। ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চলবে। ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.