
সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারের হাল নাগাদ তালিকা চেয়েছে সরকার। উপজেলাভিত্তিক কতটি শহীদ মিনার রয়েছে তা নির্ধারিত ছকে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে পাঠাতে বিভাগীয় উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৮ জুলাই স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশটি রবিবার (২৫ জুলাই) প্রকাশিত হয়।
এর আগে গত ৯ মে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে অভিন্ন শহিদ মিনার তৈরি করতে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশা পাঠানো হয়েছিল। নির্ধারিত মাপ ও ডিজাইনে দুইটি অপশন রেখে বিদ্যালয় প্রাঙ্গণের সুবিধাজনক স্থানে শহিদ মিনার করার নির্দেশ দেওয়া হয়েছিল তখন।
দুটি অপশন রেখে নকশা পাঠানো হয়েছে জায়গার প্রাপ্যতা অনুসারে শহিদ মিনার তৈরি করার জন্য। জায়গা স্বল্পতা বিবেচনায় ছোট বা বড় করার সুযোগ রেখে নির্ধারিত মাপে দুটি শহিদ মিনারের নকশা করা হয়েছিল একই ডিজাইনে। অভিন্ন ডিজাইনে শহিদ মিনারটি তৈরি হবে তিন স্তর বিশিষ্ট।
প্রসঙ্গত, বিদ্যালয়ে শহিদ মিনারের জন্য সরকার থেকে কোনও অর্থ বরাদ্দ দেওয়া হয় না। স্থানীয় উদ্যোগেই এটি করতে হবে। বিদ্যালয়ে পাঠানো পাঠানো নকশায় অনুযায়ী বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৫১ হাজার ২০০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নকশা প্রণয়ন করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.