প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২১, ৬:৩২ পি.এম
প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের ১১ আগস্টের মধ্যে টিকা গ্রহণের নির্দেশ

আগামী ১১ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও এর আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীকে করোনার টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরদিন ১২ আগস্টের মধ্যে টিকা নেওয়া সংক্রান্ত তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আদেশে বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, সকল পিটিআইয়ের সুপারেনটেনডেন্ট, উপজেলা ও থানা রিসোর্স সেন্টারকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, চলমান করোনা ভাইরাসজনিত রোগ প্রতিরোধে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলকে করোনার টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আগামী ১১ আগস্টের মধ্যে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এমতাবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী টিকা গ্রহণ করেছেন, তার তালিকা এবং যারা টিকা গ্রহণ করেননি, তাদের তালিকাসহ উভয় তালিকা ১২ আগস্টের মধ্যে অধিদফতরে পাঠাতে অনুরোধ জানানো হলো।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.