
শিক্ষার্থী ভর্তি ও শ্রেণিকক্ষে উপস্থিতির হার বাড়ানো এবং ঝরে পড়া রোধ—প্রাথমিক শিক্ষার উন্নয়নে এমন বেশকিছু লক্ষ্য অর্জনে ২০১০ সালে দেশে দারিদ্র্যপীড়িত এলাকার প্রাথমিক স্কুলগুলোতে ফিডিং প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছিল।
প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও ঝরে পড়া কমাতে উচ্চ পুষ্টিসম্পন্ন বিস্কুট বিতরণ করা হয়। কিন্তু সংশ্লিষ্টদের উদাসীনতা ও অনিয়মে এ কার্যক্রম বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
মেয়াদ শেষে তিন দফায় প্রায় দুই বছর প্রকল্পের সময় বাড়ালেও সেটি শেষ হয়েছে। নতুন করে শুরু করতে এখন পর্যন্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হয়নি বলে জানা গেছে।
জানা যায়, এরপর দফায় দফায় সংশোধনী এনে গত বছরের ডিসেম্বর পর্যন্ত তৃতীয় দফায় প্রকল্পটির মেয়াদ বাড়ায় সরকার। মেয়াদ বৃদ্ধির প্রতি দফায় শিশুদের খাবার প্রদানের জন্য নতুন আরেকটি প্রকল্প প্রণয়ন করার শর্ত দেয়া হলেও তৃতীয় দফায় মেয়াদ গত মাসের ৩০ জুন শেষ হয়েছে।
এখন পর্যন্ত ডিপিপি প্রণয়নের কাজ এখানো শুরু হয়নি। সংশ্লিষ্টরা জানান, ঈদের পর এ কার্যক্রম শুরু করা হলেও যাচাই-বাছাই ও অন্যান্য কাজে ন্যূনতম একবছর প্রয়োজন হবে। সে কারণে আগামী একবছর এ কার্যক্রম বন্ধ থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.