
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) "এইচএসটিইউ মজার ইস্কুল" এর সপ্তম বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩.০০ টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোস্টগ্রাজুয়েট অনুষদের ডিন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি প্রক্টর প্রফেসর ড.মামুনুর রশীদ এবং হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ। এইসময় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় এইচএসটিইউ মজার ইস্কুলের সভাপতি মৃন্ময় কুন্ডু দ্বীপ বলেন," এইচএসটিইউ মজার ইস্কুল ২০২১ সাল ইয়ং বাংলা অ্যাওয়ার্ডে ৭৫০ এর অধিক প্রতিযোগীর মধ্যে ৩১তম স্থান অর্জন করে। এবার প্রায় ৭০০ এর অধিক প্রতিযোগীর মধ্য থেকে প্রথম স্থান অর্জন করে জয়যাত্রী ফাউন্ডেশন অ্যাওয়ার্ড অর্জন করে। এর পেছনে আমাদের ইস্কুলের সম্মানিত উপদেষ্টা, শিক্ষকবৃন্দ সকলের অবদান প্রশংসনীয়। "
অনুষ্ঠানে উপস্থিত হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড এম কামরুজ্জামান বলেন," মহান বিজয়ের মাসে এই ধরনের মহতী অনুষ্ঠান খুবই তাৎপর্যপুর্ন। মহান বিজয় দিবসের এই মাসে যার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয় তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সবসময় ছিলেন মানবিক এবং ত্যাগী। আমার মনে হয় জাতির পিতার আদর্শে অনুপ্রানিত হয়ে এইচএসটিইউ মজার ইস্কুলের সকল শিক্ষক এবং সদস্য মানবিক ও ত্যাগী হয়ে উঠেছেন। আপনাদের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক চারিদিকে এই প্রত্যাশা। "
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.