বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ কর্মসূচি’র আওতায় ফেলোশিপপ্রাপ্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৩১ শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২১-২২ অর্থবছরের বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোগণের তালিকা প্রকাশ করে মন্ত্রণালয়টি। মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে গণিত বিভাগের ১ জন ও এসিসিই বিভাগের ৪ জন এবং চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে বিএমবি বিভাগের ৩ জন,
ফার্মেসী বিভাগের ১৪ জন, মাইক্রোলোজি বিভাগের ১ জন ও বিজিই বিভাগের ৮ জন শিক্ষার্থী।
মনোনীত শিক্ষার্থীরা প্রত্যেকে ৫৪০০০ টাকা করে পাবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট এক হাজার ২৪৪৬ জন শিক্ষার্থী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.