
সৌমিক আহম্মেদ অনিককে সভাপতি ও মো. মোসাহিদ আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ২০২৩-২৪ কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৫ মে) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সৌমিক আহম্মেদ অনিক বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষবর্ষ ও মো. মোসাহিদ আলী একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ নভেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)। 'একতাই বল, যোগাযোগই সম্বল' এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গঠনমূলক কাজ করে যাচ্ছে।
বর্তমানে ১৯টি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিজেএসসির সঙ্গে যুক্ত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.