শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ব্যবস্থাপনার মধ্যম স্তরে বিদেশ থেকে যে জনবল নিয়ে আসতে হয় তার পরিবর্তে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের তৈরি করতে হবে।
আর সেভাবেই তৈরি করতে হবে কারিকুলাম। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বসুন্ধরা কনভেনশন সেন্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মক্ষেত্রে চাহিদার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স-কারিকুলাম প্রণয়নের তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা গ্রাজুয়েশন শেষ করে যখন কর্মজীবনে প্রবেশ করবে, তখন যেন ধাক্কা না খায়।
বিশ্ববিদ্যালয় থেকে যখন কেউ ডিগ্রি অর্জন করে বের হয়―তখন সে পরবর্তী জীবনের জন্য তৈরি হতে পেরেছে বলে আমরা মনে করি। কিন্তু অনেক সময় আমরা দেখি কর্মক্ষেত্রে যে চাহিদা, তার সঙ্গে ওই শিক্ষার্থীর দক্ষতা ও যোগ্যতার দূরত্ব থেকে যায়। সে দূরত্বটা বোধ করি যে দক্ষতাগুলোকে সফট স্কিলস বলা হচ্ছে, সেগুলো হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে শেখানো হয় না। আমাদের কোর্স-কারিকুলাম হয়তো কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী তৈরি হয় না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.