তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এনে বুধবার (২০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন অনার্স শাখার তৃতীয় বর্ষের সমাজকর্ম বিভাগের এক ছাত্রীর বাবা।
ওই ছাত্রী সাদিয়া ইসলাম রোল (নং ১৭২১১৬) তার বাবা পৌরসভার চতুল গ্রামের বাসিন্দা মো. সৈয়দ আলী লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, অত্র শেণীর বোর্ড পরীক্ষার ফরমপূরণ বাবাদ প্রতিষ্ঠানটি গত ৪ অক্টোবর ২১ তারিখে তার মেয়ের কাছ থেকে বোর্ড ফি সহ বিভিন্ন খাত দেখিয়ে ৩৭৫০ টাকা আদায় করা হয়। যদিও সরকার নির্ধারিত বোর্ড ফি ১৪৫০ টাকা।
আগে করোনাকালিন সময় অভ্যন্তরীন পরীক্ষার নামে এসাইমেন্ট জমা নেওয়ার সময় তার মেয়ের কাছ থেকে ১ হাজার টাকা আদায় করা হয়। একই শিক্ষাবর্ষের (১৭-১৮) ভর্তি ফি-২৭২০ টাকা, বেতন ৩৬০০ টাকাসহ অন্যান্য সমস্ত পাওনাদি নিয়মিত পরিশোধ করার পরও দফায় দফায় কলেজটির দাবীকৃত অতিরিক্ত অর্থ পরিশোধ করতে গিয়ে একজন দরিদ্র অভিভাবক হিসেবে তাকে চরম কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে অফিস সহকারি মো. কামরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি তার সাথে অসৌজন্যমূলক আচারণ করেন এবং হুমকি দিয়ে বলেন, মেয়েকে পড়ালেখা শেখাতে হলে টাকা দিতে হবে। আর এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোমার মেয়ের কপালে কষ্ট আছে। তাকে লাল টিসি দিয়ে
চিরতরে কলেজ থেকে বের করে দেয়া হবে।
মো. সৈয়দ আলী বলেন, অতিরিক্ত অর্থ নেওয়ার ব্যাপারে আমি ফরিদপুর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিতে গিয়েছিলাম। কিন্তু বুধবার অফিস আদালত বন্ধ থাকায় দিতে পারিনি। বৃহস্পতিবার (২১.১০.২১) সকালে দিব। তবে অনুলিপি বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দিয়েছি। এ ব্যাপারে কলেজের অফিস সহকারি মো. কামরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি
লাল টিসির ব্যাপারে কারো সাথে কোন কথা বলিনি।
আর আমি টাকা পয়সা নেওয়ার ব্যাপারে জানি না। আপনি কলেজের
অধ্যক্ষের সাথে কথা বলেন। কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদের মুঠোফোনে ফোন করে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি প্রথমে সব কিছু শুনে পরে কথা বলবো বলে ফোনটি কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, অভিযোগ তদন্ত করে করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.