শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষের সঙ্গে তার (বঙ্গবন্ধু) সম্পৃক্তা খুব গভীর ছিল। তার ডাকে সকল মানুষ এক হয়ে যেত। ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের মধ্যে অনেকে স্বাধীনতার ঘোষণা দিতে বললেও তিনি তা দেননি। তিনি ভবিষ্যতবাণী করতে পারতেন। তার ভিত্তিতে সকল পদক্ষেপ নিতেন।
বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীন নয় বরং সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে বলেছেন। বুধবার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদম্য বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর অসহোযোগ আন্দোলন ছিল গান্ধীর অহিংস আন্দোলনের সর্বশেষ্ট উদাহারন। বঙ্গবন্ধু ত্রিকালদর্শী পুরুষ ছিলেন। তিনি অতিত জানতেন, বর্তমান বুঝতেন ও ভবিষ্যত পড়তে পারতেন। বঙ্গবন্ধু ইতিহাস বোধ ছিল বলে বাঙালী জাতীকে দিকনির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধু আমাদের সোনার বাংলা গড়ার পথ দেখাচ্ছেন। বাঙালীর কি চাওয়া, তাদের দাবি, আশা ও আকাঙ্খা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.