
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে আগামী বুধবার (৩ নভেম্বর) বিকেল থেকে।
চলবে আগামী ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওযেব সাইট www.nu.ac.bd/admissions- থেকে জানা যাবে।
আর ক্লাস শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। রোববার (৩১ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.