যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে ২৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে বলেন, যশোর শিক্ষা বোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৯ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ১৯১ জন। অনুপস্থিত ছিল ২৯৩ জন।
এর মধ্যে খুলনায় ৫৮, বাগেরহাটে ২৩, সাতক্ষীরায় ৪৪, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১৫, যশোরে ৫৬, নড়াইলে ৭, ঝিনাইদহে ২৭ ও মাগুরায় ১৫ জন রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান মাধব চন্দ্র রুদ্র।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.