
রবীন্দ্র সঙ্গীত চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসাকে বাংলা একাডেমি কর্তৃক রবীন্দ্র পুরস্কার ২০২৪ এ ভূষিত করা হয়।
এই বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। অধ্যাপক হওয়ার পাশাপাশি দেশে রবীন্দ্র সংগীত চর্চায় খ্যাতনামা শিল্পী। তিনি ছায়ানটের সাধারণ সম্পাদক এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি হিসেবেও দায়িত্বরত আছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলা একাডেমি প্রদত্ত রবীন্দ্র ও নজরুল পুরস্কার ঘোষণা করা হয়। একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক সমীর কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবীন্দ্রসংগীত চর্চায় অবদানের জন্য অধ্যাপক ড. লাইসা আহমদ লিসাকে রবীন্দ্র পুরস্কার-২০২৪ এ ভূষিত করেছে।
রবীন্দ্র পুরস্কার-২০২৪ এ ভূষিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশে ড. লাইসা আহমেদ লিসা জানান, "বাংলা একাডেমি থেকে পুরষ্কার পাওয়া অত্যন্ত আনন্দের। দেশব্যাপী মানুষের অভিনন্দন অনেক বেশী অনুপ্রাণিত করছে। রবীন্দ্র সংগীত চর্চায় অবদানের স্বীকৃতি পাওয়া অনেক বড় প্রাপ্তির। একটি পুরষ্কার পাওয়া মানেই নতুন দায়িত্ব বেড়ে যাওয়া। মানুষকে মূল ধারায় সংগীত চর্চায় আনার চেষ্টা সবসময়ই করছি। রবীন্দ্র সংগীতের চর্চাকে আরো এগিয়ে নিতে এই স্বীকৃতি নতুন মাত্রা যোগ করছে।"
তিনি আরো বলেন, আমাদের কার্যক্রম শুধু শহরকেন্দ্রিক সীমাবদ্ধ থাকবেনা, গ্রামে-গঞ্জে সমুদয় সম্ভবনাকে কাজে লাগিয়ে রবীন্দ্র চর্চা ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর এবং সকল অপশক্তি রুখে দিতে আমরা কাজ করে যাবো।
তারঁ অর্জনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রভূত অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.