
০৬ মার্চ, ২০২৩ রোজ সোমবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ১৫ তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাসানুল হক ইনু এমপি।

সভায় কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি ক্রয়, অবকাঠামগত উন্নয়ন, অফিস ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বাস/মাইক্রো বাস ক্রয়, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য বেতন স্কেল প্রদান প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিওটির সভায় বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম, ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী, বিওটির সদস্য সচিব জনাব মুহ. শামসুর রহমান বাবু, বিওটি সদস্য ড. হালিমা খাতুন, জনাব মোঃ ফজলে রব্বানী, জনাব মনিরুজ্জামান, জনাব মোঃ জুলফিকার আলী উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.