মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল শিক্ষা অফিসের উদ্যোগে (১২ ডিসেম্বর) রবিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের সভাপতিত্বে শান্তা কমিউনিটি সেন্টারে এ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকাদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রাথমিক শিক্ষার-মান গুণগত নিশ্চিত করণের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ রায়হান উদ্দীন। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ৷
বিশেষ অতিথী ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুঞ্জুরুল আলম, ঘনশ্যাম, সীমান্ত বসাক ও জাহিদ হোসেন এছাড়াও প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,ফরিদা ইয়সমিন, রুস্তম আলী, আনোয়ারুল ইসলাম, হরি, আহসান হাবিব, আনিসুর রহমান, আবুল হোসেন, ইকবাল হোসেন, আঃমান্নান, হামিদুর রহমান, রুহুল আমিন ও ইলিয়াস আলী সহ এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন সভায় উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.