মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১৬ই নভেম্বর) দিনব্যাপী জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসার সহ ৫ উপজেলার শিক্ষা অফিসারগন এ উপজেলার প্রায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিনের সভাপতিত্বে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার হারুনুর রশিদ ও সহকারী জেলা শিক্ষা অফিসার জহুরুল ইসলাম এছাড়াও রানীশংকৈল/পীরগঞ্জন/বালিয়াডাঙ্গী/ হরিপুর/ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ উক্ত মাসিক সমন্বয় আলোচনায় সভায় অংশ নেন। উল্লেখ্য যে, এ উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর বছরের শেষে এটি একটি বৃহৎ পরিদর্শন করা হয়। বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে, শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান সন্তোষজনক পাওয়া গেছে বলে জানা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.