রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে উপরেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক ইউনিটে আসনসংখ্যা পূরণ না হওয়ায় নতুন করে আবার ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সব থেকে বেশি আসনসংখ্যা ফাঁকা রয়েছে সি ইউনিটে’ বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.