
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ মে থেকে চলবে ৩১ মে পর্যন্ত।
গতবারের মতো এবারও থাকছে সেকেন্ড টাইম ভর্তি। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। তিনি জানান, আগামী ২৯ মে 'সি' (বিজ্ঞান) ইউনিটের মধ্যদিয়ে রাবির ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরেরদিন ৩০ মে 'এ' (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.