করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি নতুন করে আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি করোনার সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরও কমবে৷ শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি সেটা আর বাড়াতে হবে না। ডা. দীপু মনি বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রোববার আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আরও দুই দিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.