
মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল-কলেজ পরপুরোদমে ক্লাস চালু হয়েছে। পরপুরোদমে ক্লাস চালু হওয়ায় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
বুধবার (১৬ মার্চ) মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ অতিমারির কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
তবে কোনো শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা ঘাটতি পূরণ করতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অধিদফতরের সকল অঞ্চলের পরিচালক এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.