শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের কারণে গত দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে তুলতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লেন্ডেড শিক্ষা মহা-পরিকল্পনা চুড়ান্তকরণ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস-পরীক্ষা চলছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের রাজনীতি করলে চলবে না শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এদিকে, বিএনপি-জামায়াত জোট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোন দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.