নারায়ণগঞ্জে হচ্ছে ‘শেখ রেহানা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। অনুলিপি পাঠানো হয় আরো ২০টি স্থানে।
এই সুখবর জানিয়ে জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানান, শেখ রেহানা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠার জন্য আজ প্রজ্ঞাপন জারি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে সরকারি মঞ্জুরি পাওয়া গেছে। দ্রুত আমরা কাজ শুরু করব। এসময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে, ২০২১ সালের ৩০ নভেম্বর শেখ রেহানা মেডিক্যাল কলেজ হবে জানিয়ে শামীম ওসমান বলেছিলেন, বঙ্গবন্ধুর পরিবারের নামে কিছু হলে অনুমতি নিতে হয়। শেখ রেহানা অনুমতি দেয় না বলে সারা বাংলাদেশের কোথাও কিছু করা হয়নি। আমি মেডিক্যাল কলেজ চেয়েছিলাম, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘তুমি শেখ রেহানার কাছ থেকে অনুমতি নিতে পারলে আমি করে দেব’। আমি শেখ রেহানাকে রাজি করিয়েছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.