
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তাজউদ্দীন আহমেদ হল এর সুসজ্জিত রিডিং রুম, নামাজ ঘর ও গেস্ট রুমের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত তাজউদ্দীন আহমেদ হলের দৃষ্টিনন্দন রিডিং রুম নামাজ ঘর ও গেস্ট রুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল সুপার কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোছা: আফরোজা খাতুন, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তাজউদ্দীন আহমেদ হলের হল সুপার প্রফেসর ড. মো: শাহানুর কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী হল সুপার ডা. মো: হোসনে মোবারক মিঠু।
উদ্বোধনী অনুষ্ঠানে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, আমাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। তাদের উদ্দীপনা আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ের প্রাণের স্পন্দন। আমাদের স্বাধ অনেক বেশি কিন্তু সাধ্য খুব সীমিত, এই সীমিত সম্পদের মাধ্যমেই শিক্ষার্থীদের সমস্যা গুলোর সমাধানের চেষ্টা করছি আমরা।
অনুষ্ঠানের সভাপতি তাজউদ্দীন আহমেদ হলের হল সুপার প্রফেসর ড. মো: শাহানুর কবির বলেন, আমাদের শিক্ষার্থী বান্ধব সকল কাজে মাননীয় উপচার্য সবসময় সহযোগিতা করে যাচ্ছে। আমি সকলের এরকম সহযোগিতা পেলে হলের জন্য আরো ভালো ভালো কাজ করবো। এরপর উপস্থিত সকলকে ধন্যবাদ ও শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.