এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেলা ১১টায় ভার্চ্যুয়ালি পরীক্ষার ফলাফল প্রকাশ ও তৎসংশ্লিষ্ট পরিসংখ্যান ও প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.