প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ৭:৪৭ পি.এম
১ জুলাই থেকে সশরীরে পরীক্ষা নেবে ঢাবি

হল বন্ধ রেখেই অনার্স ও মাস্টর্সের পরীক্ষা ১ জুলাই থেকে সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে একই তারিখ থেকে অনলাইনে পরীক্ষা নেয়া হবে ।
মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো এক জুলাই থেকে এবং অসমাপ্ত পরীক্ষাগুলো ১৫ জুন থেকে সশরীরে নিতে পারবে। তবে শিক্ষার্থীদের টিকার আওতায় এনেই আবাসিক হল এবং ক্লাস শুরু হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.