আগামী বছর (২০২২ সাল) শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৮৫ দিন ছুটি রেখে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি চূড়ান্ত করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আলমগীর হুছাইন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
আদেশে আগামী বছরের বিভিন্ন পরীক্ষার সময়সূচি ও ফলাফল প্রকাশের তারিখও নিদিষ্ট করা হয়েছে। এতে বলা হয়, আগামী বছর প্রধান শিক্ষকের সংরক্ষিত তিন দিনসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.