মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার মহিরউদ্দিন শাহ হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলার গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মহির উদ্দিন শাহ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আকবর আলী শাহ্ এর সভাপতিত্বে এবং মাদ্রাসার সাধারণ সম্পাদক ও গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আফজাল হোসেন শাহ্ এর ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল কাদের, দোয়া মাহফিলের প্রধান আলোচক মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ আলোচক মাওলানা রবিউল ইসলাম, গোয়ালডিহি ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবলুসহ মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.