
বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, পরীক্ষার্থীদের মুখে মাস্ক থাকলেও প্রবেশ মুখে জটলা করছেন তারা। ফলে সামাজিক দূরত্ব মানছেন না কেউ।
সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ, গভমেন্ট মুসলিম বিদ্যালয়, মহানগর মহিলা কলেজ কেন্দ্রের সামনে এমন চিত্রই দেখা গেছে। এদিন সকাল ৭টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনে এসেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য শুক্রবার (১৯ মার্চ) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকায় পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ আগেই জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার্থীরা যাতে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন, এজন্য অনুরোধ করা হয়েছিল।
করোনার কারণে পরীক্ষা না নিতে পরীক্ষার্থীদের একটি অংশের দাবির মধ্যেই ৪১তম বিসিএসের এ যুদ্ধ হতে যাচ্ছে। এতে পাঁচ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
তবে করোনা পরিস্থিতির অবনতির কারণে বেশ কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে পরীক্ষার্থীদের। এর মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ পরীক্ষার্থীদের হাত ধুয়ে হলে প্রবেশের নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত নির্দেশনা পাঠানো হয়।
সেগুলো হলো-
বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পরীক্ষায় প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থী আবেদন করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.