
ঈদের পূর্বে শতভাগ উৎসব ভাতা ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে ১১ দফা দাবি বাস্তবায়ন সহ আসন্ন জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। আসছে পবিত্র কোরবানির ঈদের আগে এসব দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে একযোগে আন্দোলন শুরুর হুশিয়ারি দিয়েছে তারা।
শনিবার (৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে বিটিএ-এর উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য সদ্য বাবু দাস গুপ্ত আশিষ কুমার, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ সভাপতি আলী আসগর হাওলাদার, বেগম নূরুন্নাহার, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জামিল মো. সেলিম, কেন্দ্রীয় সদস্য প্রবীর রঞ্জন দাসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবি পূরণ করবেন। এছাড়াও ইউনেস্কো আইন অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ অথবা জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেবেন। এর ব্যত্যয় ঘটলে ঈদের পর আমরা কঠোর কর্মসূচিতে যাব।
লিখিত বক্তব্যে সভাপতি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। অবসরে যাওয়ার আগেই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন অনেক শিক্ষক-কর্মচারীরা। এছাড়াও কোনো সুবিধা না দিয়েই বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করা হচ্ছে। নেই কোনো বদলি কিংবা পদোন্নতির সুবিধা।
১১ দফা দাবিগুলো হলো-
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.