প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৪:২৯ পি.এম
ইউট্যাবের মহাসচিবের পিতার মৃত্যুতে ইবি ইউট্যাবের শোক

শোকবার্তায় তারা বলেন, ডা. তোফাজ্জল হোসেন খান অত্যন্ত বিনয়ী এবং সৎ মানুষ ছিলেন। তিনি তার সন্তানদেরকে সুশিক্ষিত করেছেন। যারা আজ নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত। মরহুম তোফাজ্জল হোসেন খান পেশাগত জীবনে একজন চিকিৎসক এবং সরকারি চাকুরিজীবী ছিলেন। তার ওপর অর্পিত দায়িত্ব তিনি
সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন বলে আমরা বিশ্বাস করি। ডা. তোফাজ্জল হোসেন খানের মৃত্যুতে মরহুমের পরিবারের ন্যায় ইবির ইউট্যাব গভীরভাবে শোকাহত ও
সমব্যথী। মহান আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তার শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী, স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন যেন মরহুম ডা. তোফজ্জল হোসেন খান কে বেহেস্ত নসিব করেন।
উল্লেখ্য, সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.