প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৪, ৬:৩২ পি.এম
ইবিতে হজ্জ সম্পর্কিত আলোচনা সভা

এসময় গ্রীণ ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ অলী উল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন, ইসলামি শরীয়তের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ্জ চতুর্থ স্তম্ভ। ইসলামী শরীয়তে হজ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হজ্জের পুরস্কার কত চমৎকার হতে পারে এবং সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ না করার ভয়াবহ পরিণাম কি হতে পারে এ সম্পর্কে কুরআন ও হাদিসের রেফারেন্স ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.