
পুলিশের গুলিতে নিহত ব্রাহ্মনবাড়ীয়া জেলার সোনারামপুর ইউনিয়নের ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
রোববার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ পাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবি করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ন-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, রোকনউদ্দীন,সোলায়মান চৌধুরী, উল্লাশ মাহমুদ ; আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুরউদ্দীন, তরিকুল ইসলাম সৌরভ, মিঠুন হোসেন, রোকন, রনি, মামুন, সাক্ষর, জনি, তৌহিদ, সৌরভ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.