
"প্রতিটি হৃদয়ে গাঁথবো আমি ভালোবাসার মালা, কারণ প্রেমিক হিসেবে একমাত্র আমার অঞ্চলই সেরা"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে এক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারিতে বিকেল ৫ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই রম্য বির্তক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মোহা: হাবিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত, ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈম ও সাবেক সভাপতি ফারিদ মুস্তাকিম।
ভালোবাসা দিবসে রম্য বিতর্ক আয়োজন সম্পর্কে ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাইম বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় প্রতিটি বিতর্ক সংগঠন রম্য বিতর্কের আয়োজন করে থাকে।
ভাষার মাসে এই আয়োজনে আঞ্চলিক ও ভালোবাসা বিতর্কের মিশেলে ভিন্ন উপস্থাপনা দেয়ার চেষ্টা করেছে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। শুধুমাত্র ভালোবাসা দিবসেই নয়, বিভিন্ন জাতীয় দিবসেও কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ভিন্নধর্মী আয়োজন অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এই প্রানবন্ত আয়োজন আমাদের সবসময় ভালোকিছু দেয়ায় উৎসাহিত করে।
বিতর্কে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, সিলেট, রংপুর, রাজশাহী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিতার্কিকরা অংগ্রহণ করে। বিতর্কে সবাই নিজ নিজ জেলাকে সেরা প্রমাণ করতে চেষ্টা করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.