জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান, নাট্যকলা ও রসায়ন বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত তিনটি ভিন্ন অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে জানানো হয়েছে, চেয়ারম্যান হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হওয়ায় একই বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহমদকে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবিরের মেয়াদ ১৯ ফেব্রুয়ারি পূর্ণ হওয়ায় সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশনকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামছুন নাহারের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ ৭ মার্চ তিন বছর পূর্ণ হবে বিধায় বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানকে পরবর্তী তিন বছরের জন্য রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.