প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৩, ৭:১৩ পি.এম
জবির সাথে চায়না স্পেস এডমিনিস্ট্রেশন এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

উক্ত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) এর ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাথে দ্য আর্থ অবজারভেশন সিস্টেম অ্যান্ড ডাটা সেন্টার অব চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর সাথে বৃহত্তর আন্তর্জাতিক অভিজ্ঞতার বিনিময় ও সহযোগিতা প্রসারিত হবে। যা মহাকাশ গবেষনায় একটি বড় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের ভিত্তি নির্মানে সহায়তা করবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর পক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের এবং দ্য আর্থ অবজারভেশন অ্যান্ড ডাটা সিস্টেম(ইওএসডিসি), চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এর পরিচালক মি. ঝাও জিয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর রুটিন উপাচার্য অধ্যাপক ড.কামাল উদ্দীন আহমদ।
উল্লেখ্য, 'ওয়েঞ্চাং ইন্টারন্যাশনাল অ্যারো স্পেস সিটি' র পক্ষ থেকে ওয়র্নচাং, হাইনান প্রদেশ, চায়নাতে ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য " ওয়েঞ্চাং ইন্টারন্যাশনাল অ্যারো স্পেস ফোরাম" এ যোগদানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) এবং ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. রিফফাত মাহমুদ কে আমন্ত্রণ জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.