
বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা ও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল ‘বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৪ জন শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন মেয়াদে সাজার সিদ্ধান্ত গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি ( সোমবার) শৃঙ্খলা কমিটির ৬১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারজানা আক্তার মুক্তা, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের রেজওয়ান করিম সংশ্লিষ্ট কোর্সে বহিষ্কার, আইন বিভাগের প্রফেশনাল কোর্সে ২০২২-২৩ সেশনে আশিকুল ইসলাম নাসিমের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।
এছাড়া পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ সেশনের মো. রনি মিয়া ও ২০২০-২১ শিক্ষাবর্ষের জারিন তাসনিম, নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. মোস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের ইকবাল হোসেন শরীফ, ২০২০-২১ শিক্ষাবর্ষের রেহানা খাতুন, আকাশ মন্ডল, মো. শাকিল খান, লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার ইমন, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের জান্নাতুল মাওয়া সাথী, একই বিভাগের ২০১৬-১৭ সেশনের মো. রফিকুল হাসান, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের সানজিদা শারমিনকে এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.