ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) বৃহস্পতিবারের (২১ এপ্রিল) পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২১ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বুধবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সনের অনার্স তৃতীয় বর্ষ (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি অনিবার্য কারণবশত নিম্নরূপ পরিবর্তন করা হলো। এ ছাড়া বাকি পরীক্ষার সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.