প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৩, ৯:২৬ পি.এম
রবিতে ঢাকা বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির ইফতার ও নবীনবরণ

হাবিবুর রহমান, রবিবা: পবিত্র মাহে রমাদান উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির ইফতার ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ইফতার ও নবীনবরণে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পর্ষদের সদস্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বাংলা বিভাগের চেয়ারম্যান ড. ফকরুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক খায়রুন নিসা ও সংগীত বিভাগের শিক্ষক ইয়াতসিংহ শুভ।
ইফতার ও নবীনবরণের শুরুতে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি হিসেবে শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে অনন্যা আক্তার অন্তি নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন বলেন,
২০২২ সাল থেকে "শিক্ষা, শান্তি সম্মান, দেশ ও দশের কল্যাণ" এই স্লোগানকে ধারণ করে আমাদের সংগঠনটি দুর্বার গতিতে এগিয়ে চলছে। শিক্ষার্থী ও সমাজের যেকোনো কল্যাণে সর্বদা পাশে থেকে সহোযোগিতা করছে সংগঠনটি। ঢাকা বিভাগীয় সকল শিক্ষার্থীদের অকৃপণ সহোযোগিতা ও ভালোবাসায় আমরা আগামীর দিকে এগিয়ে চলছি। আমরা যেনো সামাজিক কল্যাণে আরেকটি অধ্যায় যুক্ত করতে পারি সেই দোয়া চাই।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অনন্যা আক্তার অন্তি বলেন, ঢাকা বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি বৃহত্তর শিক্ষার্থীবান্ধব সংগঠন। এই সংগঠনটি শিক্ষার্থীদের পড়াশোনার মান্নোয়নের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনাসহ নানাভাবে শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করে যাচ্ছে। আমি পূর্বের কাজের ধারা বজায় রেখে নতুন উদ্যমে, আরও গতিশীলভাবে সকলকে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।
আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের বরণ এবং ইফতার করানো হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.