প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৩, ১:৩৬ পি.এম
কুবির বাংলা ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে রিয়াদ-তানভীরুল

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদে’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম।
নতুন এই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজাউল মোস্তফা রিয়াদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীরুল আবরার।
৯ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক তাওহিদা নাসরিন সোনালী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. শাইমুন মিয়া, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইমন আকন্দ, ক্রীড়া সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো. মাহাবুর রহমান, প্রচার সম্পাদক পিয়াস মিয়া, সহ-প্রচার সম্পাদক পদে মো: আবুল হোসেন নির্বাচিত হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, প্রভাষক সিনথিয়া মুমুসহ বিভাগের অন্যান্য শিক্ষক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, পাঁচ শিক্ষাবর্ষের পাঁচ জন শ্রেণী প্রতিনিধি নতুন এই কার্যনির্বাহী কমিটিতে যুক্ত হবেন। আগামী এক বছর নতুন এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.